২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ওয়াইল্ডকার্ড নিয়ে উইম্বলডনে ৪৩ বছর বয়সী ভেনাস

ওয়াইল্ডকার্ড নিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়েছেন এলিনা স্ভিতোলিনাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 08:41 PM

Updated : 21 Jun 2023, 08:48 PM

এক বছর পর আবার উইম্বলডনের এককে দেখা যাবে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে। ওয়াইল্ডকার্ড নিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়েছেন ৪৩ বছর বয়সী মার্কিন তারকা। 

চোটের কারণে পাঁচ মাস বাইরে থাকার পর এই মাসেই কোর্টে ফেরেন ভেনাস। র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তার অবস্থান ৬৯৭। এখন তিনি খেলছেন বার্মিংহাম ক্লাসিকে। যেখানে গত সোমবার শেষ বত্রিশের লড়াইয়ে তিনি হারান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ এর খেলোয়াড় ইতালির কামিলে গিওর্গিকে।   

ভেনাসের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের সাবেক তিন নম্বর তারকা এলিনা স্ভিতোলিনাকেও ওয়াইল্ডকার্ড দেওয়ার কথা বুধবার জানিয়েছে উইম্বলডনের আয়োজকরা। মাতৃত্বকালীন বিরতির পর ফিরে গত ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে ওঠেন ইউক্রেইনের এই খেলোয়াড়। 

র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট নয়, এমন খেলোয়াড়দের ওয়াইল্ডকার্ড দেওয়া হয় তাদের অতীত পারফরম্যান্সের ভিত্তিতে।