২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ের হিসেবে বনমাতিকে ছাড়িয়ে গেলেন রডম্যান

পুরনো ঠিকানায় নতুন চুক্তিতে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

আয়ের হিসেবে বনমাতিকে ছাড়িয়ে গেলেন রডম্যান
ট্রিনিটি রডম্যান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

সপ্তাহ তিনেক দলবিহীন ছিলেন ট্রিনিটি রডম্যান। সেই তিনিই আগের দলের সঙ্গে নতুন চুক্তি করে চমকে দিলেন ফুটবল বিশ্বকে। হয়ে গেলেন নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার।

যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের এজেন্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন তিনি।

আয়ের হিসেবে পেছনে পড়ে গেলেন হ্যাটট্রিক ব্যালন দ’র জয়ী স্প্যানিশ ফুটবলার ফুটবলার আইতানা বনমাতি। 

সাবেক এনবিএ তারকা খেলোয়াড় ডেনিস রডম্যানের কন্যা ২৩ বছর বয়সী এই ফুটবলার ক্যারিয়ারের শুরু থেকে স্পিরিটের হয়ে খেলছেন। গত ৩১ ডিসেম্বর ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকে ফ্রি এজেস্ট ছিলেন তিনি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তিতে বোনাসসহ প্রতি বছর ২০ লাখ ডলার পাবেন ট্রিনিটি রডম্যান। দলটিতে তিনি খেলবেন ২০২৮ সাল পর্যন্ত।

তার এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, এই চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হবেন। 

শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত ট্রিনিটি।

“চমৎকার অনুভূতি হচ্ছে। আমি খুব খুশি। আমি খুব সৌভাগ্যবান।”

“আমার মতে, এটা অনেক বড় ঘটনা এবং মুহূর্তটা আগের সবকিছু বদলে দেওয়ার মতো।”

গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি এতদিন ছিলেন সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার।