২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলে যোগ দিয়ে রোমাঞ্চিত হাঙ্গেরির ডিফেন্ডার

গ্রীষ্মের দলবদলে এই নিয়ে তিন জন নতুন ফুটবলার দলে নিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

লিভারপুলে যোগ দিয়ে রোমাঞ্চিত হাঙ্গেরির ডিফেন্ডার
মিলোস কেরকেজের সামনে নতুন চ্যালেঞ্জ। ছবি: লিভারপুল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

নতুন মৌসুম সামনে রেখে আরেক ডিফেন্ডার দলে টানল লিভারপুল। বোর্নমাউথ থেকে অ্যানফিল্ডের দলটিতে যোগ দিলেন মিলোস কেরকেজ। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে তর সইছে না হাঙ্গেরির ২১ বছর বয়সী এই লেফট-ব্যাকের।   

‘দীর্ঘমেয়াদী’ চুক্তিতে কেরকেজকে দলে টানার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তিটা পাঁচ বছরের আর ট্রান্সফার ফি চার কোটি পাউন্ড।

গ্রীষ্মের দলবদলে এই নিয়ে তিন জন নতুন ফুটবলার দলে নিল লিভারপুল। এর আগে বায়ার লেভারকুজেন থেকে অ্যানফিল্ডে যোগ দেন ডাচ রাইট-ব্যাক ইয়েরেমি ফ্রিমপং ও জার্মান মিডফিল্ডার ফ্লোহিয়ান ভিয়েৎস। 

নতুন ঠিকানায় পা রেখে উচ্ছ্বসিত কেরকেজ।   

“এটা আমার জন্য সত্যিই সম্মানের, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি, ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলতে আসা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি সত্যিই খুশি ও রোমাঞ্চিত।”

“বাড়ি গিয়ে নিজের শহরে কিছুদিন উপভোগ করব আমি। তারপরে ফিরে এসে অনুশীলন জার্সি পরতে এবং মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করতে আমার তর সইছে না।”

গত দুই মৌসুমে বোর্নমাউথের হয়ে আলো ছড়িয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৪ ম্যাচ খেলেন তিনি।  

সার্বিয়ায় জন্ম নেওয়া কেরকেজ ২০২২ সালে হাঙ্গেরি জাতীয় দলের হয়ে অভিষেক থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৩টি।