২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাইটন ম‍্যাচের স্কোয়াডে সালাহ

কোচ আর্না স্লটের সঙ্গে ইতিবাচক আলোচনার পর লিভারপুলের স্কোয়াডে ফিরলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

ব্রাইটন ম‍্যাচের স্কোয়াডে সালাহ
লিভারপুলের অনুশীলনে ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 10:53 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

প্রধান কোচ আর্না স্লটের সঙ্গে ইতিবাচক আলোচনার পর ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে ম‍্যাচের জন‍্য লিভারপুলের স্কোয়াডে ফিরলেন মোহামেদ সালাহ। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে শনিবার ব্রাইটনের বিপক্ষে খেলবে লিভারপুল। এর আগের দিন শুক্রবার সালাহর সঙ্গে আলোচনায় বসেন স্লট।

লিভারপুলের অনেক খেলোয়াড় চোটে ভুগছেন। এই সময়ে ক্লাবের স্বার্থ বিবেচনায় ঝামেলা মিটিয়ে ফেলতে উদ‍্যোগী হন স্লট। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এমন কোনো কারণ নেই যে, আমি চাইব সে না থাকুক।”

ফলে প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে পুরোটা সময় বেঞ্চে কাটান সালাহ। অন্য ম্যাচে খেলেন বদলি হিসেবে। গত সপ্তাহে লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচের পর জমে থাকা প্রচণ্ড হতাশা আর ক্ষোভে যেন ফেটে পড়েন তিনি। বলেন, কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে এবং দলে ‘কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।’

বিস্ফোরক এই মন্তব‍্যের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন সালাহ। ম্যাচটি ১-০ গোলে জয়ের পর কোচ সালাহর প্রতি অসন্তোষ লুকাননি কোচ স্লটও।

সেই সাক্ষাৎকারে সালাহ বলেন যে, শনিবারের ম‍্যাচ হবে অ‍্যানফিল্ডকে বিদায় জানানোর একটি সুযোগ। এতে উপস্থিত থাকার জন‍্য মাকে আমন্ত্রণ জানিয়েছেন মিশরের অভিজ্ঞ ফরোয়ার্ড।

গত এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করেন সালাহ। তবে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবহে তার ভবিষ‍্যৎ অনিশ্চত হয়ে পড়েছে। স্লট সংবাদ সম্মেলনে বলেন, সালাহর সঙ্গে তিনি কথা বলবেন, আগামীকাল পরিস্থিতি কেমন দাঁড়াবে, সেটা এই আলোচনার ফলের ওপর নির্ভর করবে।”