২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরিনো থেকে এসি মিলানে রিচ্চি

চার বছরের চুক্তিতে তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েছে এসি মিলান।

তোরিনো থেকে এসি মিলানে রিচ্চি
এসি মিলানে যোগ দিলেন রিচ্চি। ছবি: এসি মিলানের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 01:20 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

তিজানি রাইন্ডার্স ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার পর মাঝমাঠের শূন্যতা পূরণের পথ খুঁজছিল এসি মিলান। আপাতত তাদের সমাধান সামুয়েলে রিচ্চি। তোরিনো থেকে তরুণ এই মিডফিল্ডারকে দলে নিয়েছে মিলান।

চার বছরের চুক্তিতে মিলানে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার। ট্রান্সফার ফির আনুষ্ঠানিক অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, অঙ্কটি ২ কোটি ৩০ লাখ ইউরোর আশেপাশে। সঙ্গে বিভিন্ন বোনাস মিলিয়ে সংযুক্তি আরও ১৫ লাখ ইউরোর মতো।

১০ বছর বয়সে এম্পোলির একাডেমিতে যোগ দিয়ে ফুটবলার হওয়ার স্বপ্নের পথে ছোটার শুরু রিচ্চির। ২০১৯ সালে এই ক্লাবের হয়েই পা রাখেন পেশাদার ফুটবলে। ২০২২ সালে ধারে তোরিনোতে যাওয়ার পর সেই ক্লাবকেই পরে করে নেন নতুন ঠিকানা। ওই ক্লাবের হয়ে ১১৩ ম্যাচ খেলে এবার পা রাখলেন মিলানে।

ইতালি জাতীয় দলের হয়েতার অভিষেক ২০২২ সালে। এখনও পর্যন্ত খেলেছেন ১০ ম্যাচ।