জিমিকে নিয়েই ২৪ জনের প্রাথমিক দল
জার্মানিতে ক্যাম্প করার আগে পিটার গেরহার্ড চূড়ান্ত করবেন এশিয়ান গেমসের দল।
৩৮ জনের দল কমিয়ে ২৪ জন করেছেন পিটার গেরহার্ড। তবে, এটি চূড়ান্ত নয় এখনও। এশিয়ান গেমসের জন্য হকি দল তিনি চূড়ান্ত করবেন জার্মানিতে যাওয়ার আগে। ২৪ জনের দলে আছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা রাসেল মাহমুদ জিমি।
মাঝের সময়ে প্রস্তুতি দেখে আব্দুল্লাহ, তানভির রহমান, প্রিতম রায়, শামিউল ইসলাম, তায়েব আলি, দ্বীন ইসলাম, রাহিদ হোসেন, আরশাদ হোসেন ও মাহাদি হাসানসহ মোট ১৪ জনকে বাদ দিয়েছেন গেরহার্ড।
আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
এই আসর উপলক্ষে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল।
২৪ জনের প্রাথমিক দল: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান শুভ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বী, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।
