২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালের বিপক্ষে ডি লিখটকে ‘পাচ্ছে না’ বায়ার্ন

শুরুর একাদশে রাখা হতে পারে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়েকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 08:42 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি বায়ার্ন মিউনিখের মাটাইস ডি লিখট। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থেকে এই ডাচ ডিফেন্ডার ছিটকে গেছে বলে জার্মান সংবাদমাধ্যমের খবর। 

বুন্ডেসলিগায় গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দলের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ওই চোট পান ডি লিখট। তার বদলি নামানো হয় দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়েকে। 

রেয়ালের বিপক্ষে একাদশে রাখা হতে পারে কিম মিনকে। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু হবে ম্যাচটি। 

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন জামাল মুসিয়ালা, সের্গে জিনাব্রি ও লেরয় সানে। তারা সবাই সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন।