বিশ্বকাপের বাকি ২৫ দিন: নকআউটের রাজা এমবাপে ও ফ্রান্স
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২৫ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ দেখা যাক বিশ্বকাপের নকআউট পর্বে কিলিয়ান এমবাপে ও তার দলের দাপুটে পারফরম্যান্স।
গত পাঁচ বিশ্বকাপের নকআউট পর্বে ২৯টি গোল করেছে ফ্রান্স, অন্য যেকোনো দলের চেয়ে বেশি। এই তালিকায় পরের তিনটি স্থানে আছে জার্মানি (২৮), আর্জেন্টিনা (২১) ও ব্রাজিল (২০)।
রাশিয়া ও কাতার বিশ্বকাপে নকআউট পর্বে ম্যাচপ্রতি গড়ে ২.৬৩ করে গোল করেছে ফ্রান্স; যেখানে এই দুই আসরের গ্রুপ পর্বে তারা ম্যাচপ্রতি গোল করেছে ১.৫ গড়ে।
বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে আট ম্যাচ খেলে সর্বোচ্চ আটটি গোল করেছেন এমবাপে, স্পর্শ করেছেন দুই ব্রাজিলিয়ান লেওয়ানিদাস ও রোনালদোকে।
