২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারণের জন‍্য যেভাবে প্রস্তুত হচ্ছেন ইয়ামাল

ক‍্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর ম‍্যাচের একটিতে মাঠে নামার আগে চাপকে দূরে সরিয়ে রাখছেন এই স্প‍্যানিশ ফরোয়ার্ড।

মহারণের জন‍্য যেভাবে প্রস্তুত হচ্ছেন ইয়ামাল
লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 12:30 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

চাপ যেন স্পর্শ করে না লামিন ইয়ামালকে। নিজে অসংখ‍্যবার বলেছেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। কোচ ও সতীর্থদের কণ্ঠেও শোনা গেছে একই কথা। এগুলো যে স্রেফ কথার কথা নয় কাজেও প্রমাণ করেছেন ইয়ামাল, ভীষণ চাপের সময়েও বার্সেলোনা ও স্পেনকে পথ দেখিয়েছেন অনেকবার। ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমি-ফাইনালের আগে কীভাবে প্রস্তুত হচ্ছেন তিনি?

উত্তরটা নিজেই দিয়েছেন ইয়ামাল। মাঠের শেষ মুহূর্তের প্রস্তুতির বাইরে তিনি যা করবেন তা বেশ কৌতুহল জাগানিয়া।

“আমি খুব স্বচ্ছন্দ আছি। আমার ভাইয়ের সঙ্গে চুল কাটানোর কথা রয়েছে। আর এটা হবে দারুণ একটা ম‍্যাচ। এমন একটা ম‍্যাচ হবে, যা সবাই দেখতে চায়। আমরা একই সঙ্গে আক্রমণ করব এবং রক্ষণ সামলাব। নিশ্চিতভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।

“না, কোনো চাপ নেই। আমি সেভাবেই খেলব যেভাবে আমি খেলতে জানি। আমি যেভাবে খেলতে জানি এর চেয়ে কখনও ভালো কিংবা খারাপ আমি খেলি না। যখন আপনি নিজের সবটুকু দেবেন, মানুষ সেটা জানবে এবং আপনি কোনো চাপ অনুভব করবেন না।” 

কঠিন সময় পাড়িয়ে দিয়ে আজকের অবস্থানে উঠে এসেছেন ইয়ামাল। মাঠের বাইরের সেই পরিস্থিতির সঙ্গে মাঠের ফুটবলের চাপের কোনো তুলনা দেখেন না তিনি।

“ফুটবল ম‍্যাচের চেয়েও অনেক বেশি কঠিন পরিস্থিতি দেখেছি আমি। এই পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। আমি জানি, আমার সামর্থ‍্য কী এবং এসব নিয়ে আমি বিন্দুমাত্রও চিন্তিত না”