১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও অনিশ্চিত ডি ইয়ং

দলের সঙ্গে অনুশীলনে না থাকায় ডাচ মিডফিল্ডারকে নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও অনিশ্চিত ডি ইয়ং
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বার্সেলোনা। কিন্তু সেখানে এখনও অনুপস্থিত ফ্রেঙ্কি ডি ইয়ং। তাতে আতলেতিকো মাদ্রিদের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের এই মিডফিল্ডারের খেলা নিয়ে জেগেছে প্রবল অনিশ্চয়তা। 

কাম্প নউয়ে আগামী বুধবার মুখোমুখি হবে এই দুই স্প্যানিশ ক্লাব। বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।

ম্যাচটির জন্য সোমবার অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের খবর, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ডি ইয়ংকে এদিন দেখা যায়নি দলের সঙ্গে।

এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন ডি ইয়ং। চোটের কারণে দলের সবশেষ পাঁচটি লা লিগার ম্যাচ খেলতে পারেননি তিনি। অভিজ্ঞ ডাচ ফুটবলারকে নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগেও পায়নি বার্সেলোনা।

ধারণা করা হচ্ছে, আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে ফিরতে পারেন ২৮ বছর বয়সী ডি ইয়ং।