২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

আবারও কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফরোয়ার্ডের।

করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও কিছু দিনের জন‍্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

বাজে সময় যেন পিছু ছাড়ছে না নেইমারের। একের পর এক চোটে প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এবার করোনাভাইরাসের আক্রান্ত হলেন এই তারকা ফরোয়ার্ড। 

সান্তোস এক বিবৃতিতে নেইমারের অসুস্থতার কথা জানিয়েছে বলে ব্রাজিলিয়ান গণমাধ‍্যমের বরাতে লিখেছে রয়টার্স। 

সান্তোস শনিবার জানায়, ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শরীরে বৃহস্পতিবার উপসর্গ দেখা দিতে শুরু করে। সঙ্গে সঙ্গেই তাকে দলের সব কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরীক্ষা করানো হলে নিশ্চিত হয়, নেইমার আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটি জানায়নি কত দিন নেইমারের বাইরে থাকতে হবে। এ ব‍্যাপারে মন্তব‍্যের জন‍্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। নিষেধাজ্ঞার জন‍্য আগামী বৃহস্পতিবারের ম‍্যাচে এমনিতেই খেলা হতো না নেইমারের। 

ক্লাব বিশ্বকাপের বিরতি শুরুর আগে ফর্তালেজার ওই ম‍্যাচই সান্তোসের শেষ ম‍্যাচ। এখনও সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের ভবিষ‍্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। সান্তোসে ৩০ জুন পর্যন্ত আছে তার চুক্তির মেয়াদ। চোটের জন‍্য খুব বেশি ম‍্যাচ খেলার সুযোগ পাননি নেইমার। চলতি মৌসুমে ১২ ম‍্যাচে তিনটি গোল করেছেন তিনি, অবদান রেখেছেন তিন গোলে।