২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে দ্রুততম গোল যাদের

বিশ্ব মঞ্চে প্রথম ৩০ সেকেন্ডে গোল হয়েছে মোট পাঁচটি।

বিশ্বকাপে দ্রুততম গোল যাদের
২০০২ আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম‍্যাচে ১১ সেকেন্ডে গোল করে সতীর্থের সঙ্গে হাকান সুকুরের (ডানে) উদযাপন। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 08:05 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ম‍্যাচ শুরু হতে না হতেই গোল! বিশ্বকাপে এমন দৃশ‍্য বেশ বিরল। কঠিন সেই কাজ করে এখনও রেকর্ডের পাতায় সবার উপরে আছেন তুরস্কের হাকান সুকুর।

২০০২ আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম‍্যাচে সুকুর গোল করেন স্রেফ ১১ সেকেন্ডে। 

ঘরের মাঠে কিক অফ করে দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষের ডি-বক্সের সামনে বল উদ্ধার করেন তুরস্কের ইলহান মানসিজ। তার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন সুকুর। 

ওই গোলের ছয় দশক আগে ১৫ সেকেন্ডে জালে বল পাঠিয়ে দ্রুততম রেকর্ড গড়েছিলেন ভাচলাভ মাসেক। ১৯৬২ আসরে মেক্সিকোর বিপক্ষে গোলটি করেছিলেন চেকোস্লোভাকিয়ার এই স্ট্রাইকার।

তিনি ভেঙেছিলেন জার্মানির আর্নেস্ট লেনারের রেকর্ড। ১৯৩৪ আসরে অস্ট্রিয়ার বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন লেনার। 

৩০ সেকেন্ড বা এর কম সময়ের মধ‍্যের গোল আছে আর দুটি। ১৯৮২ আসরে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের ব্রায়ান রবসন জাল খুঁজে নেন ২৮ সেকেন্ডে।

আর ২০১৪ সালে ঘানার বিপক্ষে ৩০ সেকেন্ডে জালে বল পাঠান যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসি।