১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুরুত্বপূর্ণ ম্যাচে নেভেসকে পাচ্ছে না পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে চোট পান এই মিডফিল্ডার।

গুরুত্বপূর্ণ ম্যাচে নেভেসকে পাচ্ছে না পিএসজি
চোট নিয়ে মাঠ ছাড়ছেন জোয়াও নেভেস (মাঝে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত হলেও, আতালান্তার বিপক্ষে ওই ম্যাচেই একটা ধাক্কা খেয়েছে পিএসজি। হ্যামস্টিংয়ের চোটে ছিটকে গেছেন জোয়াও নেভেস। ফলে লিগ আঁয় মার্সেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। 

পিএসজি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আতালান্তাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে চোট পান নেভেস। 

মার্সেইয়ের মাঠে বাংলাদেশ সময় আগামী রোববার রাত পৌনে একটায় শুরু হবে ফরাসি লিগের ক্লাসিক ম্যাচটি।

নেভেসকে নিয়ে পিএসজির চোটের মিছিল আরও লম্বা হলো। আগে থেকে বাইরে আছেন উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মার্সেই।