২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ২০ বছরের দ্রুততম প্রথম গোল

বিশ্বকাপ অভিষেকে গোল করতে বেশি সময় নিলেন না মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনোনেস।

বিশ্বকাপে ২০ বছরের দ্রুততম প্রথম গোল
গোলের পর হুলিয়ান কিনোনেসের (ডানে) উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 01:37 AM

Updated : 11 Sep 2026, 03:23 PM

এবারের বিশ্বকাপে প্রথম গোল করলেন মেক্সিকোর হুলিয়ান কিনোনেস। বিশ্ব মঞ্চে অভিষেকেই জালের দেখা পেয়ে দারুণ এক কীর্তিও গড়লেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের নবম মিনিটে গোলটি করেন তিনি।

ডি-বক্সের বাইরে গড়বড় করে ফেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ, এক ডিফেন্ডারের দুর্বলতায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে শট নেন কিনোনেস, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বলে চলে যায় জালে।

২০২৪ সালের জুনের পর মেক্সিকোর হয়ে তার প্রথম গোল এটি।

আর ২০০৬ সালে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লামের ষষ্ঠ মিনিটে করা গোলের পর, বিশ্বকাপে দ্রুততম প্রথম গোল এটি।