২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিতে ফিরলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক

দুই বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন খেরোনিমো রুলি।

সিটিতে ফিরলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক
খেরোনিমো রুলি। ছবি: রুলির ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 04:49 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

পুরনো ঠিকানায় ফিরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক খেরোমিনো রুলি। ফরাসি ক্লাব মার্সেই থেকে তাকে ১৭ লাখ পাউন্ডে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি।

২০১৬-১৭ মৌসুমে সিটিতে ছিলেন রুলি। কিন্তু মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার দুই বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

২০২১ সালের ইউরোপা লিগের ফাইনালে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিয়ারেয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রুলি। টাইব্রেকারে নিজে গোল করার পর ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দলকে শিরোপা জেতান তিনি।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন রুলি। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন এই গোলরক্ষক। এবারের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। কিন্তু কোনো টুর্নামেন্টেই ম্যাচ খেলার সুযোগ পাননি।

ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে রুলির। রেয়াল সোসিয়েদাদ, মঁপিয়ে ও আয়াক্সের হয়ে খেলেছেন তিনি।