মালয়েশিয়ার বেসবলে দারুণ জয় বাংলাদেশের
ইন্দোনেশিয়াকে হারিয়েছে বাংলাদেশের হয়ে খেলা আনসার ও ভিডিপি।
প্রথম ম্যাচে হারের হতাশা দ্বিতীয় ম্যাচে কাটিয়ে উঠল বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে উড়িয়ে ইন্টারন্যাশনাল উইমেন’স বেসবল চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেল তারা।
মালয়েশিয়াতে এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। বৃহস্পতিবার ম্যাচটি তারা ২৬-০ ব্যবধানে জিতেছে।
বাংলাদেশের বেসবল ইতিহাসে আন্তর্জাতিক টুর্নামেন্টের নারী ইভেন্টে এটি প্রথম জয়। স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে হেরে আসর শুরু করেছিল দল।
শুক্রবার আসরের আরেক দল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
