বিশ্বকাপের বাকি ২১ দিন: বয়স কেবলই একটি সংখ্যা
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২১ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে তাদের কথা, বয়স যাদের জন্য কেবলই একটি সংখ্যা।
১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের দুই প্রজন্মের দুই ফুটবলার মাঠে নেমেছিলেন, যাদের বয়সের পার্থক্য ছিল ২৪ বছর ৪২ দিন। তারা হলেন রজার মিলা ও রিগোবার্ট সং। বিশ্বকাপের ইতিহাসে এখনও এটাই দুই সতীর্থের মধ্যে সর্বোচ্চ বয়সের ব্যবধান।
৪২ বছর বয়সে ওই আসরে খেলে চল্লিশোর্ধ প্রথম আউটফিল্ড খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড গড়েন মিলা। আর এই গ্রেট ফরোয়ার্ডের একরকম জোরাজুরিতেই ১৭ বছর বয়সী সং বিস্ময়ের জন্ম দিয়ে জায়গা পান বিশ্বকাপ দলে।
বিশ্বকাপ মিশনে ডাক পেয়ে সং নিজেও বিশ্বাস করতে পারছিলেন না।
“স্কোয়াডে আমার নাম ঘোষণার পর বিশ্বাসই হচ্ছিল না। ১৯৯০ বিশ্বকাপ আমি অনেকের সঙ্গে সাদা-কালো টেলিভিশনে দেখেছিলাম। রজার মিলার খেলা দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। তিনি ক্যামেরুনকে উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন।”
“(এই সময়ে) আমার স্বপ্নেও ভাবতে পারতাম না যে, মাত্র চার বছর পরই বিশ্বকাপে আমি তার সতীর্থ হব! আমার বয়স ছিল মাত্র ১৭, আর তিনি ছিলেন রজার মিলা।”
সংয়ের দলভুক্তি ও রেকর্ডটি নিয়ে মিলা পরবর্তীতে বলেন, “এই রেকর্ড নিয়ে আমি গর্বিত। আমরা দেখিয়েছিলাম যে ক্যামেরুন প্রতিভায় ঠাসা এক দেশ এবং আমাদের …।”
