২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ১২ দিন: জাপানের স্পেন-জয়

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ১২ দিন: জাপানের স্পেন-জয়
কাতার বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করে জাপানের উল্লাস। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 08:18 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আর ১২ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ থাকছে ২০২২ সালের বৈশ্বিক আসরে জায়ান্ট স্পেনের বিপক্ষে জাপানের অসাধারণ এক জয়ের গল্প।

গ্রুপ পর্বের সেই ম্যাচে মাত্র ১৮ শতাংশ সময় পজেশন রাখতে পেরেছিল জাপান। এরপরও, অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল তারা। বিশ্বকাপের ইতিহাসে এত কম পজেশন রেখে জিততে পারেনি আর কোনো দল।

সেদিন ম্যাচের শুরুতে আলভারো মোরাতার গোলে প্রত্যাশিতভাবেই এগিয়ে যায় স্পেন। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষকে হতবাক করে দিয়ে তিন মিনিটের ব্যবধানে রিতসু দোয়ান ও আও তানাকার গোলে এগিয়ে যায় এশিয়ার দল জাপান। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় তারা।

ওই বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে ১০ ম্যাচ খেলে কেবল একটিতে জয় পেয়েছিল জাপান, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলটি ৩-১ গোলে হারিয়েছিল সুইডেনকে। সেই তারাই কাতারে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানিকে হারিয়ে যাত্রা শুরুর পর পায় স্পেনের বিপক্ষে ওই জয়। 

গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় ওঠে জাপান, যদিও সেখানে টাইব্রেকারে তাদের হারিয়ে দেয় ক্রোয়েশিয়া।