Published : 19 Jan 2026, 11:47 PM
রেয়াল মাদ্রিদ আশায় ছিল, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ফিট হয়ে যাবেন রদ্রিগো। সেই আশা পূরণ হয়নি। আরও একটি ম্যাচ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়াই খেলতে হবে ইউরোপের সফলতম দলটিকে।
রদ্রিগোর অনুপস্থিতিতে ডান দিকের আক্রমণভাগ নিয়ে ভুগছে রেয়াল। লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমার্ধে ওই প্রান্ত দিয়ে একদমই কিছু করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে আর্দা গিলের নামার পর পাল্টায় চিত্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় অনুষ্ঠেয় ম্যাচে এবার শুরুর একাদশে থাকতে পারেন তিনি।
নিষেধাজ্ঞার জন্য দলে নেই ডিফেন্ডার আলভারো কারেরাস।
কাস্তিয়া দল থেকে গোলরক্ষক ফ্রান গন্সালের পাশাপাশি ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার পল ফর্তুনি ও মেসোনেরো।
রেয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: থিবো কোর্তায়া, ফ্রান গন্সালেস, আন্দ্রি লুনিন
ডিফেন্ডার: দানি কার্ভাহাল, ডাভিড আলাবা, রাউল আসেন্সিও, ফ্রান গার্সিয়া, ডিন হাউসেন
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভের্দে, অহেলিয়া চুয়ামেনি, আর্দা গিলের, সেবাইয়োস, পল ফর্তুনি, মেসোনেরো
ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপে, গন্সালো গার্সিয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।