২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের

কাভা কাপ ভলিবলে উদ্বোধনী দিনে জয় পেয়েছে তুর্কমেনিস্তান ও শ্রীলঙ্কা।

মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের
সহজ জয়ে কাভা কাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ছবি: ভলিবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

প্রত্যাশিত জয়ে কাভা কাপ ভলিবল শুরু করেছে বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে দল। উদ্বোধনী দিনে অনায়াস জয় পেয়েছে তুর্কমেনিস্তান; তারা গুঁড়িয়ে দিয়েছে নেপালকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছে শ্রীলঙ্কাও।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপের রাউন্ড রবিন লিগ শুরু হয়েছে। প্রথম দিনে কোর্টে গড়িয়েছে তিনটি ম্যাচ।

তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ ও তুর্কমেনিস্তানকে তেমন কোনো দুর্ভাবনায় পড়তে হয়নি। প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশকে যা একটু চাপে ফেলতে পেরেছিল মালদ্বীপ। তবে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে জিতে শুভসূচনা করেন হরসিতরা। 

দিনের অন্য খেলায় তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে হারায়। তবে জমজমাট লড়াই হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। শেষ পর্যন্ত ৩-২ জিতেছে শ্রীলঙ্কা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।