রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসছেন উইমেন’স সাফ জয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা সবাই।
একুশে পদক পাওয়ার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে ফ্রেমবন্দি হলেন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ, কর্মকর্তারা সবাই। ছবি: বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Feb 2025, 07:03 PM
Updated :
10 Sep 2026, 12:33 PM
প্রথমবারের মতো একটা দল পেল একুশে পদক। দলটি উইমেন’স সাফ জয়ী বাংলাদেশ দল। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাত থেকে পদক পাওয়ার পর প্রাপ্তির উচ্ছ্বাস ভাসছেন খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা সবাই। সেই আনন্দ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন তারা। এই উৎসবে অবশ্য যোগ দেননি কোচ পিটার জেমস বাটলার। সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় যোগ দেননি এই ইংলিশ কোচ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাত থেকে একুশে পদক নিচ্ছেন উইমেন’স সাফ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা
একুশে পদক জয়ের প্রতিক্রিয়ায় অধিনায়ক সাবিনা খাতুন লম্বা বার্তা দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। এই সম্মাননা আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা ও সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা মানুষের জন্য। আমরা এই পদক উৎসর্গ করছি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি, এবং সেই সব মানুষদের প্রতি, যারা প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছেন আমাদের সমাজ ও সংস্কৃতিকে এগিয়ে নিতে। মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে অবদানকে এভাবে সম্মানিত করায় ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি অনুপ্রাণিত হবে আশা করি। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একুশে পদক জয়ের উচ্ছ্বাস এক বাক্যে প্রকাশ করেছেন উইমেন’স সাফ জয়ী দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দা। পদকের ইমোজি ব্যবহার করে তিনি লিখেছেন, একুশে পদক ২০২৫।
একুশে পদক প্রাপ্তির আনন্দ ২০২৪ সালের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা প্রকাশ করেছেন, “সবচেয়ে বড় অর্জন। সবকিছুর জন্য ধন্যবাদ”- এই বার্তা লিখে।
টানা দুইবারের সাফ জয়ী ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার একুশে পদক জয়ের খুশি প্রকাশ করেছেন, স্রেফ এক বাক্যে- একুশে পদক ২০২৫।
সাফ জয়ী ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া “একুশে পদক ২০২৫” লিখে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
উইমেন’স সাফে ভারতের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করা ডিফেন্ডার আফঈদা খন্দকার একুশে পদক পাওয়ার আনন্দে লিখেছেন- রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। একুশে পদক ২০২৫। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে।
একুশে পদক জয়ের উচ্ছ্বাস তরুণ ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। ‘আলহামদুলিল্লাহ’-লিখে।
প্রথমবার সাফ মিশনে গিয়েই জিতেছেন শিরোপা। পেলেন একুশে পদক। আইরিন খাতুন এই প্রাপ্তি উৎসর্গ করেছেন তার জেলা নওগাঁবাসীর উদ্দেশে। তিনি লিখেছেন- একুশে পদক-২০২৫। পদকটি পুরো নওগাঁ বাসীকে আমি উৎসর্গ করলাম।
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাফের দুইবারের সেরা গোলরক্ষক রুপনা চাকমা লিখেছেন - একুশে পদক ২০২৫। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
একুশে পদক জয়ের আনন্দে ডিফেন্ডার মাসুরা পারভীন গর্বভরে লিখেছেন-একুশে পদক ২০২৫-এ সম্মানিত করা হয়েছে সাফ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে। আমরা গর্বিত এই পদক এ ভূষিত হয়ে।
ছোট বার্তায় একুশে পদক জয়ের আনন্দ প্রকাশ করেছেন দুইবারের উইমেন’স সাফ জয়ী ডিফেন্ডার নিলুফার ইয়াসমিন নীলা। তিনি লিখেছেন- একুশে পদক ২০২৫। আলহামদুলিল্লাহ।
রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসছেন উইমেন’স সাফ জয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা সবাই।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১২:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৬
একুশে পদক পাওয়ার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে ফ্রেমবন্দি হলেন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ, কর্মকর্তারা সবাই। ছবি: বাফুফে
প্রথমবারের মতো একটা দল পেল একুশে পদক। দলটি উইমেন’স সাফ জয়ী বাংলাদেশ দল। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাত থেকে পদক পাওয়ার পর প্রাপ্তির উচ্ছ্বাস ভাসছেন খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা সবাই। সেই আনন্দ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন তারা। এই উৎসবে অবশ্য যোগ দেননি কোচ পিটার জেমস বাটলার। সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় যোগ দেননি এই ইংলিশ কোচ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাত থেকে একুশে পদক নিচ্ছেন উইমেন’স সাফ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা
একুশে পদক জয়ের প্রতিক্রিয়ায় অধিনায়ক সাবিনা খাতুন লম্বা বার্তা দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। এই সম্মাননা আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা ও সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা মানুষের জন্য। আমরা এই পদক উৎসর্গ করছি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি, এবং সেই সব মানুষদের প্রতি, যারা প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছেন আমাদের সমাজ ও সংস্কৃতিকে এগিয়ে নিতে। মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে অবদানকে এভাবে সম্মানিত করায় ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি অনুপ্রাণিত হবে আশা করি। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একুশে পদক জয়ের উচ্ছ্বাস এক বাক্যে প্রকাশ করেছেন উইমেন’স সাফ জয়ী দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দা। পদকের ইমোজি ব্যবহার করে তিনি লিখেছেন, একুশে পদক ২০২৫।
একুশে পদক প্রাপ্তির আনন্দ ২০২৪ সালের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা প্রকাশ করেছেন, “সবচেয়ে বড় অর্জন। সবকিছুর জন্য ধন্যবাদ”- এই বার্তা লিখে।
টানা দুইবারের সাফ জয়ী ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার একুশে পদক জয়ের খুশি প্রকাশ করেছেন, স্রেফ এক বাক্যে- একুশে পদক ২০২৫।
সাফ জয়ী ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া “একুশে পদক ২০২৫” লিখে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
উইমেন’স সাফে ভারতের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করা ডিফেন্ডার আফঈদা খন্দকার একুশে পদক পাওয়ার আনন্দে লিখেছেন- রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। একুশে পদক ২০২৫। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে।
একুশে পদক জয়ের উচ্ছ্বাস তরুণ ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। ‘আলহামদুলিল্লাহ’-লিখে।
প্রথমবার সাফ মিশনে গিয়েই জিতেছেন শিরোপা। পেলেন একুশে পদক। আইরিন খাতুন এই প্রাপ্তি উৎসর্গ করেছেন তার জেলা নওগাঁবাসীর উদ্দেশে। তিনি লিখেছেন- একুশে পদক-২০২৫। পদকটি পুরো নওগাঁ বাসীকে আমি উৎসর্গ করলাম।
দুইবারের সাফ জয়ী ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র দারুণ অর্জনের আনন্দে লিখেছেন-আমাদের জন্য গর্বের মুহূর্ত।