২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব দলে আলো ছড়িয়ে হংকং ম্যাচের দলে প্রবাসী ডিফেন্ডার জায়ান

সম্প্রতি যুব দলের জার্সি গায়ে তোলা ২১ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়ে হংকং ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা।

যুব দলে আলো ছড়িয়ে হংকং ম্যাচের দলে প্রবাসী ডিফেন্ডার জায়ান
জায়ান আহমেদ। ছবি: বাফুফের ভিডিও থেকে নেওয়া

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ।

২১ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার অগাস্টে গায়ে তোলেন অনূর্ধ্ব-২৩ দলের জার্সি। খেলেন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। সেখানে দলগতভাবে বাংলাদেশ আলো ছড়াতে না পারলেও জায়ান নজর কাড়েন কোচের। 

দলে আছেন কাজেম শাহ কিরমানিও। গত শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে আবাহনীর বাংলাদেশ ফুটবল লিগ শুরুর ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। অ্যাম্বুলেন্সে করে ছেড়েছিলেন মাঠ। তবে চোট গুরুতর না হওয়ায় এই মিডফিল্ডারকে রেখেছেন কাবরেরা। 

সোমবার থেকে প্রাথমিক ক্যাপ শুরু করবেন কারবেরা। তবে শুরু থেকে প্রাথমিক দলের ২৮ জনের সবাইকে পাচ্ছেন না তিনি। আগামী ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর। এর এক দিন পর আসতে পারেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির মিডফিল্ডার শোমিত সোম।

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে আগামী ৯ ও ১৪ অক্টোবর খেলবে বাংলাদেশ। প্রথমটি ঢাকায়, দ্বিতীয়টি হংকংয়ে। বাছাইয়ে ‘সি’ গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে ড্র করে পয়েন্টটি পেয়েছিল দল।

প্রাথমিক দল: মিতুল মারমা, মোহাম্মদ ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, সুমন রেজা, জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ ওমর সজীব, আরমান ফয়সাল আকাশ, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, সাদ উদ্দিন, কাজী তারিক রায়হান, তাজ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা,  সোহেল রানা জুনিয়র, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ।