২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর জন‍্য বিশ্বকাপ জিততে চান ফের্নান্দেস

পর্তুগিজ মহাতারকার সম্ভাব‍্য শেষ বড় টুর্নামেন্ট ট্রফি দিয়ে রাঙাতে টান এই মিডফিল্ডার।

রোনালদোর জন‍্য বিশ্বকাপ জিততে চান ফের্নান্দেস
ব্রুনো ফের্নান্দেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর সম্ভাব‍্য শেষ বড় টুর্নামেন্ট রাঙিয়ে রাখতে চান পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। সতীর্থদের নিয়ে মহাতারকার জন‍্য জিততে চান বিশ্বকাপ শিরোপা। 

৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ আসরে খেলবেন এবার। ওয়েইন রুনি শোয়ে ফের্নান্দেস বললেন, শিরোপা দিয়ে পর্তুগাল অধিনায়কের শেষ বিশ্বকাপ রাঙাতে চান তারা।

“ক্রিস্তিয়ানোর শেষ বিশ্বকাপ শিরোপা জিতে শেষ করতে পারা হবে দারুণ একটি ব‍্যাপার। আমি খুব আশাবাদী, আমরা এটা করতে পারব। শুধু পর্তুগালের জন‍্য নয়, ফুটবল এবং বিশ্বের জন‍্য ক্রিস্তিয়ানো যা করেছেন তার জন‍্য।”  

বিশ্বকাপ না জেতা সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয় রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে চূড়ায় থাকা অভিজ্ঞ ফরোয়ার্ড পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ ইউরো এবং দুটি নেশন্স লিগ শিরোপা। 

উত্তর আমেরিকায় জুন ও জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘কে’ গ্রুপে আছে পর্তুগাল। ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথমবার মাঠে নামবে তারা। ২৩ জুন উজবেকিস্তান ও ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে দলটি।