২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় অঘটনের শিকার রিবাকিনা

ফলে রোলাঁ গাঁরোয় আরিনা সাবালেঙ্কা এবার যেমনই করুক না কেন, শীর্ষস্থান ধরে রাখবেন বেলারুশের এই তারকা।

বড় অঘটনের শিকার রিবাকিনা
এলেনা রিবাকিনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 11:52 AM

Updated : 26 Aug 2026, 03:42 PM

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী এলেনা রিবাকিনা দ্বিতীয়টিতে বড় অঘটনের শিকার হয়েছেন। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়কে হারিয়ে দিয়েছেন ৫৫ নম্বর ইউলিয়া স্তারোদুবতসেভা।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুধবার রিবাকিনা শুরুর সেট জিতলেও, তার পারফরম্যাচে চেনা ধার ছিল না। সেই সুযোগে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-১, ৭-৬ (১০-৪) গেমে স্মরণীয় জয় পান ইউক্রেইনের স্তারোদুবতসেভা।

ইউলিয়া স্তারোদুবতসেভা। ছবি: রয়টার্স

ইউলিয়া স্তারোদুবতসেভা

এবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কাজাখস্তান তারকা রিবাকিনা ২০২০ এর পর প্রথমবার প্যারিস মেজরে তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন। আর ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর, যেকোনো গ্র্যান্ড স্ল্যামে এটাই তার সবচেয়ে আগেভাগে বিদায়।

এককে মোট দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রিবাকিনা ছিটকে পড়ায়, চলতি ফরাসি ওপেনে যেমনই করুন না কেন, শীর্ষস্থান ধরে রাখবেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা।