২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৮ পর্যন্ত চেলসিতে জেমস

প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছেন ইংলিশ রাইট-ব্যাক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 07:59 PM

Updated : 06 Sep 2022, 05:40 PM

চেলসির সঙ্গে রিস জেমসের পথচলা আরও দীর্ঘ হচ্ছে। প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছেন এই ইংলিশ রাইট-ব্যাক।

২০২০ সালের জানুয়ারিতে চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন জেমস। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে থাকবেন তিনি।

চেলসির একাডেমিতে বেড়ে ওঠা জেমসের ক্লাবটির প্রথম দলের হয়ে অভিষেক হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৮ ম্যাচ খেলেছেন তিনি। চেলসির ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বসিত জেমস।

“নতুন চুক্তি করে আমি খুবই আনন্দিত। আমি নিশ্চিত, আমাদের অনেক শিরোপা জেতার সুযোগ আছে।”

“এই ক্লাবের সমর্থন করে আমি বড় হয়েছি এবং ৬ বছর বয়স থেকে আমি এখানে। এই ক্লাবেই আমি খেলতে চেয়েছি।”