২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উদযাপনে হামজা-জামালরা, অনুশীলন বিকালে

পরিবার-পরিজনের সাথে সময় কাটিয়েছেন খেলোয়াড়দের অনেকে। অনেকে সে সুযোগ পাননি, পরিবারের সবাই গ্রামে থাকায়।

ঈদ উদযাপনে হামজা-জামালরা, অনুশীলন বিকালে
ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2025, 02:07 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

ঈদ-উল-আযহার উদযাপনে ঢাকার মানুষ কেউ ছুটেছেন গ্রামে, কেউ রয়ে গেছেন শহরেই। কিন্তু জামাল ভূইয়া, শোমিত শোম, হামজা চৌধুরীরা রয়ে গেছেন টিম হোটেলে। সামনেই যে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তাই ঈদের দিনেও প্রস্তুতিতে নামতে হবে তাদের।

ঈদের দিনটি খেলোয়াড়দের যেন উৎসবের আমেজে যায়, এ জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগের কমতি ছিল না। হামজা-রাকিবদের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। টিম অফিসিয়ালরা খেলোয়াড়দের সাথে টিম হোটেলের লাগোয়া মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। খেলোয়াড়দের পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগও দিয়েছেন।

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে

সকালে ঈদে নামাজ পড়তে গিয়ে মধুর ‘বিড়ম্বনা’য় পড়তে হয়েছে ফুটবলারদের, বিশেষ করে হামজা, ফাহামিদুলদের। নামাজের আগে-পরে ভক্তদের সেলফির দাবি মেটাতে হয়েছে। কোলাকুলি, হাত মিলিয়ে অনেকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। টিম ম্যানেজার আমের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, আনন্দমুখ আবহে ঈদ উদযাপন করছেন খেলোয়াড়েরা।

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে

“হামজা-ফাহামিদুলদের কারণে বাংলাদেশ দলকে নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে, তা ঈদের নামাজ পড়তে গিয়েও টের পেয়েছি। নামাজ পড়তে গিয়েও ওদের সমর্থকদের সাথে সেলফি তুলতে হয়েছে। খেলোয়াড়দেরকে আমরা অনুমতি দিয়েছি ঈদের দিনে কেউ যদি বন্ধু-বান্ধবের সাথে সময় কোথাও একটু বের হতে চায়, যেতে পারে।”

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে

“হামজার বাবা-মায়ের হোটেলে আসার কথা রয়েছে। শোমিতের মাসি এসে দেখা করে গেছে সবার সাথে। ফাহামিদুলের বাবা-মা এসেছেন। অনেকেরই আত্মীয় এসেছে আমাদের সাথে সময় কাটাতে। ফুটবলারদের অবশ্য কারো কারো একটু মন খারাপ, কারণ তাদের পরিবার-পরিজন ঈদ পালন করতে গ্রামে চলে গেছে। তাদেরকেও আমরা হাসিখুশি রাখার চেষ্টা করছি।”

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ঈদের খুশি হামজা-জামালারা উদযাপন করেছেন সকালে। বিকালে নামবেন অনুশীলনে

এই আনন্দ, উৎসবের ফাঁকে ঈদের দিনেও অনুশীলনে নামতে হবে হামজা-জামালদের। আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। হাতে সময় একেবারেই কম বলে স্বাভাবিকভাবে শেষ সময়ের প্রস্তুতি নেওয়ার বিষয় রয়েছে। বিকাল ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন।