২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে থাকলেও খেলবেন না বেলিংহ্যাম

চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচে অবশ্য মাঠে নামার উজ্জ্বল সম্ভবনা আছে এমবাপের।

দলে থাকলেও খেলবেন না বেলিংহ্যাম
দলের সঙ্গে অনুশীলনে জুড বেলিংহ্যাম (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 02:35 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

চোট কাটিয়ে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম স্কোয়াডে ফিরলেও, ম্যাচেস্টার সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খেলবেন না ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মাঠে নামার উজ্জ্বল সম্ভবনা আছে ফরাসি ফরোয়ার্ড এমবাপের। 

গত ডিসেম্বরে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান এমবাপে। সেটি পুরোপুরি সারেনি এখনও, আর সেজন্যই তাকে মাঝেমধ্যে থাকতে হচ্ছে মাঠের বাইরে। এই ধাক্কায় যেমন তিনি খেলতে পারেননি সবশেষ পাঁচ ম্যাচে।

আর গত মাসের শুরুতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে টান লাগে বেলিংহ‍্যামের। তরুণ তারকা প্রায় দেড় মাস পর জায়গা পেলেন স্কোয়াডে। তবে দলের সঙ্গে ম্যানচেস্টারে সফর করলেও, তার খেলার কোনো সম্ভাবনা্ নেই, সোমবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন রেয়াল কোচ আলভারো আরবেলোয়া।

“দলের সঙ্গে থাকতে বেলিংহ্যাম নিজেই এই সফরে আসতে চেয়েছিল।”

“সে তার কিছু অনুশীলন করতে পারে, কিন্তু সে আগামীকাল (মঙ্গলবার) খেলবে না। আমি তাকে (দলে পেয়ে) খুশি। সে একজন নেতা। তাকে এখানে দলের সঙ্গে পাওয়াটাই গুরুত্বপূর্ণ।”

ইউরোপ সেরা মঞ্চের শেষ ষোলোয় সিটির মাঠে ফিরতি লেগের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়। প্রথম লেগে ৩-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে আছে আরবেলোয়ার দল।