বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ডাচদের প্রতিপক্ষ আলজেরিয়া
এই মাসের শেষ সপ্তাহেও দুটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।
বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে ঘরের মাঠে আলজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার খবরটি নিশ্চিত করেছে। আগামী ৩ জুন রটারডামে হবে ম্যাচটি।
এরপরই আসছে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উদ্দেশে রওনা দেবে নেদারল্যান্ডস দল, সেখান মূল আসর শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বিশ্বকাপের তিনবারের রানার্সআপদের।
৪৮ দলের এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়াও।
মূল মঞ্চে ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।
আর নেদারল্যান্ডস খেলবে ‘এফ’ গ্রুপে; সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও উয়েফার প্লে-অফ পেরিয়ে আসা একটি দল।
এই মাসের শেষ সপ্তাহেও দুটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, নরওয়ে ও একুয়েডরের বিপক্ষে।
মার্চের ফিফা আন্তর্জাতিক ফুটবল বিরতিতে আলজেরিয়া প্রীতি ম্যাচে মুখোমুখি হবে গুয়াতেমালার।
