কলকাতায় ‘অনিরাপদ’ মেসির ভাস্কর্য সরিয়ে ফেলা হচ্ছে
কাজটি ‘বেশ কঠিন’ হলেও, যত দ্রুত সম্ভব তা করার নির্দেশ দেওয়া হয়েছে।
একদিকে চোটের কারণে লিওনেল বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আরেকদিকে জনমানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতে সরিয়ে নেওয়া হচ্ছে তার ভাস্কর্য।
গত ডিসেম্বরে এই ফুটবল মহাতারকার আলোচিত ভারত সফরের সময় তার ৭০ ফুট লম্বা ভাস্কর্যটি কলকাতায় স্থাপন করা হয়। সেটাকে ঘিরেই সম্প্রতি সমস্যা দেখা দেয়।
স্থানীয় গণমাধ্যমের খবর, ওখানকার লোকজন অভিযোগ জানানোর পর, গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা তা যাচাই করে দেখেছে। পরীক্ষা-নিরীক্ষায় ভাস্কর্যটি তৈরিতে বড় আকারে সমস্যা ধরা পড়েছে এবং অনতিবিলম্বে এটা সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।
পশ্চিম বাংলার বিধায়ক শারাদাত মুখার্জী বলেছেন, “আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ভাস্কর্যটি নিরাপদ নয়।”
“আমরা খেয়াল করেছি যে, বাতাসে এটা দুলতে থাকে।”
তিনি আরও বলেছেন, ভাস্কর্যটি খুব ব্যস্ত একটি রাস্তা ও একটি সাবওয়ের কাছাকাছি হওয়ায়, এটা সরানো ‘বেশ কঠিন’ হবে। তবুও, যতটা দ্রুত সম্ভব কাজটি করার পরিকল্পনা নিয়েছে তারা।
