২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ১০ দিন: দি ইনভিন্সিবল

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ১০ দিন: দি ইনভিন্সিবল
১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর হুলিও ওলার্তিকোচেয়ার উল্লাস। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 07:54 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আর ১০ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ থাকছে তাদের গল্প, যারা বিশ্বকাপে হারের তেতো স্বাদ ছাড়া সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে।

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে কোনো পরাজয় ছাড়াই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মারিও জাগালো ও হুলিও ওলার্তিকোচেয়া, ১২টি ম্যাচ।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ ও ১৯৬২ সালের চিলি আসরে ব্রাজিলের সবগুলো ম্যাচ খেলেন জাগালো, টানা দুই শিরোপা ঘরে নেওয়ার পথে দুই আসরে ১০টি জয় পায় তারা, ড্র করে দুটিতে।

১৯৬২ বিশ্বকাপের ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের পর মারিও জাগালোর আনন্দাশ্রু। ছবি: ফিফা

১৯৬২ বিশ্বকাপের ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের পর মারিও জাগালোর আনন্দাশ্রু

আলাগোয়াসে জন্ম নেওয়া এই উইঙ্গারের দুই আসরেই অবশ্য ভাগ্য সহায় হয়েছিল। লেফট উইংয়ে সেলেসাওদের প্রথম পছন্দ ছিলেন পেলে; কিন্তু প্রথমটিতে খেলার মতো ফিট ছিলেন না তিনি এবং তার শূন্যস্থানে সুযোগ পেয়েই তা লুফে নেন জাগালো। দারুণ পরিশ্রমী এই ফরোয়ার্ড নজরকাড়া পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেন এবং ১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে একটিসহ দুটি গোল করেন।   

আর ওলার্তিকোচেয়া ১৯৮২ সালের স্পেন আসরে আর্জেন্টিনার একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। তবে চার বছর পর মেক্সিকোয় দেশের বিশ্বকাপ জয়ের অভিযানে সবগুলো ম্যাচে এবং ১৯৯০ সালের ইতালি আসরে পাঁচটি ম্যাচে খেলেন এই ডিফেন্ডার। 

ইতালি বিশ্বকাপে দুটি ম্যাচে তাকে মাঠে নামায়নি আর্জেন্টিনা এবং ওই দুটিতেই হারে তারা; ক্যামেরুনের বিপক্ষে আসর শুরুর ম্যাচে ও পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে।