২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জোড়া গোলে হলান্ডের কীর্তি, দুইয়ে সিটি

লিগ টেবিলে এক লাফে পাঁচ ধাপ এগোল পেপ গুয়ার্দিওলার দল।

আবার জোড়া গোলে হলান্ডের কীর্তি, দুইয়ে সিটি
ম্যানচেস্টার সিটির জয়ের নায়ক আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 01:56 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড জ্বলে উঠলেন আবার। তারকা স্ট্রাইকার ঘরের মাঠে আরেকবার করলেন জোড়া গোল। বোর্নমাউথকে হারিয়ে লিগ টেবিলে বড় লাফ দিল ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

আট নম্বরে থেকে পাঁচ ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে সিটি। ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। 

১৮ পয়েন্ট নিয়ে চারে আছে বোর্নমাউথ।

সপ্তদশ মিনিটে সিটিকে এগিয়ে নেন হলান্ড। আট মিনিট পর অবশ্য সমতা ফেরায় বোর্নমাউথ। গোলটি করেন টাইলার অ্যাডামস।

দ্বিতীয় দফায় লিড পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড।

প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন নরওয়ের তারকা। আগের দুজন লুইস সুয়ারেস ও রবি ফাউলার।   

১০ ম্যাচে ১৩ গোল করে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতাও হলান্ড। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে তার গোল হলো ২৬টি।

৬০তম মিনিটে সিটির তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার নিকো ও’রাইলি