১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেনের গ্রুপে ইংল‍্যান্ড, ফ্রান্সের প্রতিপক্ষ ইতালি-বেলজিয়াম

জার্মানির গ্রুপে পড়েছে নেদারল‍্যান্ডস, পর্তুগালের গ্রুপে আছে নরওয়ে, ডেনমার্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ইংল‍্যান্ড ও স্পেন পড়েছে নেশন্স লিগের একই গ্রুপে। 

ইউরোপের দেশগুলোর প্রতিযোগিতা নেশন্স লিগের ড্র হয়েছে বৃহস্পতিবার। এতে লিগ ‘এ’ এর তিন নম্বর গ্রুপে স্পেন ও ইংল‍্যান্ডের সঙ্গে পড়েছে ২০২৩ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। 

লিগ ‘বি’ থেকে শীর্ষ স্তরে উঠে এসেছে ইংল‍্যান্ড। চলতি বছরের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নিজেদের গ্রুপে পেয়েছে তারা। 

নেশন্স লিগে টানা দ্বিতীয় বছর একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও ইতালি। লিগ ‘এ’ এর এক নম্বর গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও তুরস্ক।

সাবেক ফাইনালিস্ট নেদারল‍্যান্ডসকে দুই নম্বর গ্রুপে পেয়েছে জার্মানি। তাদের অন‍্য দুই প্রতিপক্ষ সার্বিয়া ও গ্রিস।

চার নম্বর গ্রুপে শিরোপাধারী পর্তুগালের তিন প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।

ইউক্রেইনে আগ্রাসনের দায়ে এই টুর্নামেন্টে নেই রাশিয়া।

২০২৬-২৭ মৌসুমে নেশন্স লিগে কে কোন গ্রুপে:

লিগ ‘এ’

গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক

গ্রুপ এ২: জার্মানি, নেদারল‍্যান্ডস, সার্বিয়া, গ্রিস

গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল‍্যান্ড, চেক প্রজাতন্ত্র

গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’

গ্রুপ বি১: স্কটল‍্যান্ড, সুইজারল‍্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া

গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল‍্যান্ড

গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল‍্যান্ড, কসোভো

গ্রুপ বি৪: পোল‍্যান্ড, বসনিয়া, রোমানিয়া, সুইডেন

লিগ ‘সি’

গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল‍্যান্ড, বেলারুশ, সান মারিনো

গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার 

গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল‍্যান্ডস, মলডোভা

গ্রুপ সি৪: আইসল‍্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা

লিগ ‘ডি’

গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, অ‍্যান্ডোরা

গ্রুপ ডি২: লিথুনিয়া, আজারবাইজান, লিখটেনস্টাইন।

জিব্রাল্টার ও লাটভিয়া এবং মাল্টা ও লুক্সেমবার্গের অবস্থান নির্ভর করছে রেলিগেশন প্লে-অফের উপর।