২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ‘হোম ম্যাচ’ বাংলাদেশে

মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ আফগানিস্তান খেলবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

আফগানিস্তানের ‘হোম ম্যাচ’ বাংলাদেশে
বসুন্ধরা কিংস অ্যারেনা। ছবি: বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 01:42 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজনের মতো অবকাঠামো না থাকায় মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুরোধ করেছিল আফগানিস্তান। সে অনুরোধে সাড়া দিয়েছে বাফুফে। আগামী ১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানমার ম্যাচটি তাই হতে যাচ্ছে বাংলাদেশে।

একই দিনে বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। এজন্য আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের ভেন্যু হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনা।

আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ‘নিরপেক্ষ হোম ভেন্যু’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পদার্পণ ঘটতে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে।

আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের হোম ম্যাচটি আয়োজনের জন্য বাফুফেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদন এবং বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ সাড়া দিলে ম্যাচটি কিংস অ্যারেনায় আয়োজনের ব্যাপারে সম্মত হয় সব পক্ষ।