২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়াম দলে ‘নতুন প্রাণশক্তি’ দেখছেন ভিটসেল

বর্তমান বেলজিয়াম দলকে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলা দলের সাথে তুলনা করলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বেলজিয়াম দলে ‘নতুন প্রাণশক্তি’ দেখছেন ভিটসেল
বেলিজিয়াম ডিফেন্ডার আক্সেল ভিটসেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 09:04 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

কাতার বিশ্বকাপের সেই বিপর্যয়ের পরের চার বছরে বেলজিয়াম দলে এসেছে অনেক পরিবর্তন। পুরনোদের মধ্যে দলে টিকে যাওয়াদের তালিকায় আছেন আক্সেল ভিটসেল। নতুনদের সমাগমে ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমান দলের অন্দরে দেখতে পাচ্ছেন নতুন প্রাণশক্তির স্রোত।

সিয়াটলে সোমবার মিশরের বিপক্ষে ম্যাচে দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে বাকি দুই দল ইরান ও নিউ জিল্যান্ড।

২০২২ বিশ্বকাপ ছিল বেলজিয়ামের জন্য নিদারুণ হতাশার। গ্রুপ পর্বেই বেজেছিল তাদের বিদায়ঘণ্টা। মাঝের সময়ে পুরনো অনেকে ঝরে গেছেন। ভেসোঁ কম্পানি, এদেন আজার, রোমেলু লুকাকুদের নিয়ে গড়া ‘সোনালি প্রজন্ম’র খেলোয়াড়দের মধ্যে বর্তমান দলে টিকে যাওয়া ভিটসেল এবার খেলবেন চতুর্থ বিশ্বকাপ।

২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা, চার বছর পর রাশিয়ার আসরে সেমি-ফাইনালে ওঠা বেলজিয়ামের পুরনো দিনের সারথী ভিটসেল এখন নতুনদের মধ্যে দেখছেন দারুণ সম্ভাবনা।

“এখানে থাকতে পেরে আমি ভীষণ খুশি। সবাই চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় না। আমি পেয়েছি এবং এ নিয়ে গর্বিত।”

“যখন আমি এই দলটাকে দেখি, সম্ভবত এটা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের বেলজিয়াম দলের সাথে তুলনীয়। অভিজ্ঞ ও নতুন প্রজন্মের খেলোয়াড় এবং দলের ভেতর দারুণ একটা আবহের মিশেল আছে।”