২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিজবেনে দ্বৈতে জোকোভিচ-কিরগিওস জুটির হার

এই দুজনকে হারিয়ে পরের ধাপে পৌঁছে গেছেন শীর্ষ বাছাই জুটি নিকোলা মেকতিচ ও মাইকেল ভেনাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 06:46 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ব্রিজবেন ইন্টারন্যাশনালের দ্বৈতে নোভাক জোকোভিচ ও নিক কিরগিওস জুটির পথচলা থেমেছে দ্বিতীয় রাউন্ডে। তাদের হারিয়ে পরের ধাপে পৌঁছে গেছেন শীর্ষ বাছাই নিকোলা মেকতিচ-মাইকেল ভেনাস জুটি।

চোটের কারণে দেড় বছর বাইরে থাকার পর ব্রিজবেনে এককের লড়াই দিয়ে কোর্টে ফেরেন কিরগিওস। যেখানে গত রোববার ফ্রান্সের জিওভানি পেরিকার্দের বিপক্ষে হেরে যান তিনি।

দ্বৈতে বুধবার জোকোভিচ ও কিরগিওস জুটি হারেন ৬-২, ৩-৬, ১০-৮ গেমে।

রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ অবশ্য এককের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছেন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের গায়েল মনফিলসের মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা।