২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ৮ দিন: সেট-পিসে গোলবন্যা

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ৮ দিন: সেট-পিসে গোলবন্যা
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে সুইডেনের বিপক্ষে গোল করে ইংল্যান্ডের হ্যারি ম্যাগুইয়ারের উল্লাস। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 08:15 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

আর ৮ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ ২০১৮ বিশ্বকাপে সেট পিসে গোলের অবিশ্বাস্য সংখ্যায় নজর দেওয়া যাক।

রাশিয়ায় অনুষ্ঠিত ওই আসরে মোট গোলের ৪৩ শতাংশ আসে সেট-পিস থেকে, বিশ্বকাপের ইতিহাসে এক আসরে যা সর্বোচ্চ।  

সেট-পিসে ৭৯টি গোলের ২২টি হয় পেনাল্টিতে- এটাও একটা রেকর্ড। আর রাশিয়ার অলেকসান্দর গোলোভিন, সার্বিয়ার অলেকসান্দার কোলারভ, পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো, জার্মানির টনি ক্রুস, উরুগুয়ের লুইস সুয়ারেস ও ইংল্যান্ডের কিয়েরন ট্রিপিয়ার গোল করেন ফ্রি কিক থেকে।  

ওই আসরে কর্নারে পাঁচটিসহ সেট-পিস থেকে মোট ৯টি গোল করেছিল ইংল্যান্ড, এক বিশ্বকাপে কোনো দলের যা সর্বোচ্চ।