২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে হবে ২০২৯ নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

জার্মানিতে এর আগে দুইবার হয়েছে এই প্রতিযোগিতা, প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা।

জার্মানিতে হবে ২০২৯ নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 11:44 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

চার বছর পর নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগামী আসর অনুষ্ঠিত হবে জার্মানিতে। 

সুইজারল্যান্ডে নিয়নে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার (উয়েফা) নির্বাহী পরিষদের সভায় খবরটি জানিয়েছেন এর সভাপতি আলেকসান্দের চেফেরিন। 

২০২৯ সালের আসরের স্বাগতিক হওয়ার লড়াইয়ে ছিল পোল্যান্ড এবং যৌথভাবে ডেনমার্ক ও সুইডেন। তাদের মধ্যে সর্বোচ্চ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয় জার্মানি। ডেনমার্ক-সুইডেন পায় দুই ভোট, পোল্যান্ড কোনো ভোট পায়নি।

১৬ দলের অংশগ্রহণে আসরটি হবে জার্মানির আটটি স্টেডিয়ামে।

টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানিতে এবার দিয়ে তৃতীয়বার হবে এর আসর। এর আগে ২০০১ সালে ও ১৯৮৯ সালে তৎকালীন পশ্চিম জার্মানিতে হয়েছিল আগের দুটি আসর। দুইবারই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ইউরোর সবশেষ আসর মাঠে গড়ায় গত জুলাইয়ে, সুইজারল্যান্ডে। ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।