২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘মরিনিয়ো এতো বিরক্তিকর’

চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচের সময় নিজেদের সাবেক কোচ জোসে মরিনিয়োর সঙ্গে কথাই বলেননি রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস।

‘মরিনিয়ো এতো বিরক্তিকর’
রেয়াল মাদ্রিদের সাবেক কোচ জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 12:15 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

বিস্ফোরক সংবাদ সম্মেলনের পর স্প‍্যানিশ ফুটবলের আলোচনার কেন্দ্রে এখন ফ্লোরেন্তিনো পেরেস। একটি সাক্ষাৎকারে রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট দাবি করলেন, জোসে মরিনিয়ো খুবই বিরক্তিকর এবং পর্তুগিজ কোচের সঙ্গে সবশেষ দেখায় তিনি কথা বলেননি।

স্প‍্যানিশ সাংবাদিক ইয়োসেপ পেদরেরোলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পেরেস। সেখানে তার বিরুদ্ধে একটি অংশের প্রপাগান্ডা, স্পেনের কিছু সংবাদ মাধ‍্যমের তার ও রেয়ালের বিরুদ্ধে প্রচারণা, বার্সেলোনার সঙ্গে সম্পর্ক এবং তাদের সম্ভাব‍্য আইনী ব‍্যবস্থা নেওয়ার হুমকি, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র, সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্রমাগত খেলোয়াড়দের দুয়োসহ নানা বিষয়ে কথা বলেছেন পেরেস।

সেখানেই এসেছে মরিনিয়োর প্রসঙ্গ। গত কয়েকদিন ধরে স্প‍্যানিশ গণমাধ‍্যমে পর্তুগিজ কোচের বের্নাবেউয়ে ফেরা নিয়ে তুমুল চর্চা চলছে। রেয়াল অবশ‍্য বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ‍্যৎ নিয়ে কোনো মন্তব‍্য করেন। তবে শিরোপাশূন‍্য মৌসুমের পর তার জায়গায় নতুন কোচ আনার কথাই আলোচিত হচ্ছে গণমাধ‍্যমে।

পেরেসের কাছে পেদরোরেল জানতে চান, মরিনিয়োকে তিনি পছন্দ করেন কিনা। বেশ কূটনৈতিক উত্তর দেন রেয়াল প্রেসিডেন্ট।

“আমি সব কোচকেই পছন্দ করি। সে আমাদের সঙ্গে ছিল, সে আমাদের মান বাড়িয়েছে। তার বিদায়ের পর ১০ বছরে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি আমরা। এটা সত‍্যি নয় যে, আমি কোচ ঠিক করি।”

পরে পেদরোরাল আরও স্পষ্ট করে জানতে চান, ফের রেয়ালের কোচ হিসেবে মরিনিয়োকে দেখতে চান কিনা পেরেস।

“মরিনিয়ো এতো বিরক্তিকর। যখন সে এখানে এসেছিল (বেনফিকার হয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচের জন‍্য) এমনকি আমি তার সঙ্গে কথাও বলিনি।”