২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন লিভারপুলের প্রথম ম্যাচ বোর্নমাউথের বিপক্ষে

২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

চ্যাম্পিয়ন লিভারপুলের প্রথম ম্যাচ বোর্নমাউথের বিপক্ষে
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

অ্যানফিল্ডে আগামী ১৫ অগাস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিভারপুল। গতবারের রানার্সআপ আর্সেনাল প্রথম ম্যাচ খেলবে ১৭ অগাস্ট ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

এক বিবৃতিতে বুধবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০২৫-২৬ আসরের সূচি ঘোষণা করেছে।

পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে সপ্তম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানচেস্টার সিটি তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ অগাস্ট উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে। পরদিন স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি খেলবে গতবারের এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। 

১৫ অগাস্ট শুরু হয়ে আগামী আসর শেষ হবে ২০২৬ সালের ২৪ মে।