আনন্দ-উল্লাসে রেয়াল মাদ্রিদের শিরোপা উদযাপন
লা লিগার ট্রফি হাতে পাওয়ার পর সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলেন রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
চার ম্যাচ হাতে রেখে রেয়াল মাদ্রিদের ৩৬তম লা লিগা শিরোপা নিশ্চিত হয় গত সপ্তাহে। এক সপ্তাহ পর রোববার দলটির ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে তাদের হাতে তুলে দেওয়া হলো ট্রফি। পুরো দল ও কোচিং স্টাফদের উপস্থিতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচার হাত থেকে ট্রফি নিলেন অধিনায়ক নাচো ফের্নান্দেস। সেখান থেকে গোটা দল গেল মাদ্রিদের সিটি হলে। সেই পর্ব শেষে, ছাদ খোলা বাসে নেচে-গেয়ে দল ছুটল মাদ্রিদের যে কোনো উৎসবের কেন্দ্র সিবেলেস স্কয়ারে। ‘সিবেলেস ফোয়ারা’র চারপাশে হাজারো সমর্থক তখন আনন্দে মাতোয়ারা। উড়ল রেয়াল মাদ্রিদের বিজয়কেতন। ছবি: রয়টার্স ও রেয়াল মাদ্রিদ
