২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোলের রেকর্ড বার্সেলোনার

মৌসুমের শেষ ক্লাসিকোয় দুই গোল হজমের পর প্রথমার্ধেই চার গোল করে নতুন উচ্চতায় ওঠে কাতালান দলটি।

রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোলের রেকর্ড বার্সেলোনার
গোলের পর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 09:39 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ম্যাচের প্রথম ১৪ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার পর কী দুর্দান্তভাবেই না জবাব দিল বার্সেলোনা। প্রথমার্ধেই তারা রেয়াল মাদ্রিদের জালে বল পাঠাল চারবার, গড়ল নতুন রেকর্ড।

কোনো এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড আগে থেকেই ছিল বার্সেলোনার, যৌথভাবে। এবার রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিল কাতালান দলটি।

১৯২৯-৩০ মৌসুমে রেয়ালের বিপক্ষে ১৩ গোল করে রেকর্ড গড়েছিল এস্পানিওল। ২০১১-১২ মৌসুমে তাদের পাশে বসে বার্সেলোনা।  

এই মৌসুমে রেয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ১৬ গোল হয়ে গেছে রোববার ক্লাসিকোর প্রথমার্ধেই। ঘরের মাঠে লা লিগার এই ম্যাচে তখন ৪-২ গোলে এগিয়ে হান্সি ফ্লিকের দল। 

মৌসুমে আগের তিন ক্লাসিকোর সবকটিতে জেতে বার্সেলোনা। গত অক্টোবরে লিগে প্রথম দেখায় বের্নাবেউয়ে ৪-০ গোলে, জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে এবং গত মাসে কোপা দেল রের ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।

এমবাপের নতুন রেকর্ড