মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিং সোর্সিং শো-তে ব্যবসায়ীদের আমন্ত্রণ
ভারতের মুম্বাইয়ে মার্চে অনুষ্ঠেয় ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (ইইপিসি) ‘সেকেন্ড ইঞ্জিনিয়ারিং সোর্সিং শো’-তে বাংলাদেশি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়ে।
এতে বলা হয়, আগামী ১৪-১৬ মার্চ মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইইপিসি)এই সোর্সিং শো’র আয়োজন করেছে। এ উপলক্ষ্যে এফবিসিসিআই’র সম্মেলন কক্ষে শনিবার এক পেজেনটেশন মিটিং অনুষ্ঠিত হয়।
ইইপিসি’র আঞ্চলিক পরিচালক অনিমা পান্ডে এই প্রদর্শনী সম্পর্কে ব্রিফ করেন এবং এতে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশ নেয়ার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী বক্তব্য রাখেন। সংগঠনের পরিচালক আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
এসময় এফবিসিসিআইয়ের পরিচালক, ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
