২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ওঠানামার পর সামান্য বেড়েছে সূচক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 05:39 AM

Updated : 25 Apr 2022, 10:02 PM

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওঠানামার পর সামান্য বেড়েছে সাধারণ সূচক।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৫০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেশি।

হাতবদল হয় প্রায় ১৮১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৩৬টি শেয়ারের, কমে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।

সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৩০ পয়েন্ট।হাতবদল হয় প্রায় ১৯৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৫৫ শতাংশ বা প্রায় ২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।