২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দেরিতে লেনদেন শুরু

সপ্তাহের চতুর্থ দিন কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর লেনদেন শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, কারিগরি ত্রুটির জন্য সকাল সাড়ে ১০টার বদলে সাড়ে ১১টায় লেনদেন শুরু হবে। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হওয়ায় দুপুর আড়াইটায় নির্ধারিত সময়ের পর আরও আধ ঘণ্টা লেনদেন চলবে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১৫৩ কোটি টাকার। দিনভর ওঠানামার পর সাধারণ সূচক কমে দশমিক ৬ পয়েন্ট। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ৭১ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সপ্তাহের প্রথম দিনও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৫৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৩১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৫ দশমিক ০৯ শতাংশ বা প্রায় ২২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪.৩৮ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১১৩২ ঘ.