২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন ঋণের সীমা কমানোর সিদ্ধান্ত

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে তহবিলের বিপরীতে বিনিয়োগকারীদেরকে মার্জিন ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে তহবিলের বিপরীতে বিনিয়োগকারীদেরকে মার্জিন ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বর্তমানে বিদ্যমান তহবিলের দ্বিগুন মার্জিন ঋণ দেওয়ার সীমা কমিয়ে তহবিলের অর্ধেক মার্জিন ঋণ দেয়ার সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪ সালের ১ জুলাই নাগাদ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে এই সীমা বাস্তবায়ন করতে হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার এসইসির ৪৪৭তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে গ্রাহকের তহবিল ও মার্জিন ঋণের অনুপাত দেড়গুণ অর্থাত ১ঃ১.৫ হবে। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার হবে ১ঃ১ এবং ১ জুলাই থেকে এই হার হবে ১ঃ০.৫ শতাংশ। তবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো আগামী বছরের ৩০ জুন পর্যন্ত গ্রাহককে বর্তমান ১ঃ২ হারে অর্থাৎ গ্রাহকের তহবিলের দ্বিগুণ ঋণ দিতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এসইউ/২০৫৫ ঘ.