ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টক এক্সচেঞ্জগুলোর ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করতে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির নিয়মিত সভায় সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এখন ডিমিউচুয়ালাইজেশন আইনের এর খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংসদ এ আইন পাস করার ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জগুলো তাদের ডিমিউচুয়ালাইজেশনের স্কিম প্রয়োজনীয় কাগজসহ এসইসিতে জমা দেবে। এসইসি ৬০ দিনের মধ্যে তা অনুমোদন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২২৭ ঘ.
bdnews24