ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয় বলে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যালস ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় ইস্যুর অনুমোদন পেয়েছে তারা।
বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২২৪ ঘ.
bdnews24