২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড এয়ারওয়েজের ১৫% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ইউনাইটেড এয়ারএর সাধারণ সভা (এজিএম) আগামী ৬ নভেম্বর বেলা ১০ টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার- ২ এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৯ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১২৩২ ঘ.