ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৬৩ পয়েন্ট।
সোমবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টায় ডিএসই সাধারণ সূচকে ওঠানামা চলে। তবে এর পর থেকে সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৩৬ পয়েন্টে।
হাতবদল হয় ৯৭৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১২৬ কোটি ৭৮ টাকা কম। লেনদেন হওয়া ২৭২ি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৭৫টির, কমে ১৮৭টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
এর আগে সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচকে যোগ হয় ১২১ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৪৭ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ১১৭ কোটি টাকা।
তার আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১০৭ পয়েন্ট।
সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ইউসিবিএল, ইউনিক হোটেল, এনবিএল, ফু-ওয়াং ফুড, সিএমসি, বেক্সিমকো লি. ও আমরা টেকনোলজি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আমরা চেকনোলজি, গ্লোবাল ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুড, ডেল্টা স্পিনিং, বঙ্গজ লি., সায়হাম টেক্সটাইল, সিএমসি কামাল, আরএন স্পিনিং, ফু-ওয়াং সিরামিকস ও বেক্সিমকো সিনথেটিকস।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো, আইসিবি ১ম এনআরবি, আইসিবি এমপ্লয়ি মি. ফা. ১ম স্কীম, ২য় আইসিবি, ইমাম বাটন, গ্রামীণ-২, এইমস ১ম মি. ফা., ১ জনতা মি. ফা., ৭ম আইসিবি, আইসিবি এএমসিএল ২য় ও মেঘনা কনডেন্সড মিল্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫০১ ঘ.
bdnews24