২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে ডিএসইতে

সপ্তাহের শেষ দিন ডিএসই সূচকে যোগ হয়েছে মাত্র ১ পয়েন্ট। হাতবদল হয়েছে ১ হাজার ১১৮ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন ডিএসই সূচকে যোগ হয়েছে মাত্র ১ পয়েন্ট। হাতবদল হয়েছে ১ হাজার ১১৮ কোটি টাকার শেয়ার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসইর সাধারণ সূচক কমতে শুরু করে। প্রথম ৩০ মিনিটে সূচক কমে প্রায় ৭০ পয়েন্ট। এরপর বেশ খানিকটা বাড়লেও আবার কমে বেলা আড়াইটায় সূচক দাঁড়ায় ৪ হাজার ৭৩১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে .০৯ পয়েন্ট বেশি। সারাদিনে হাতবদল হয় ১ হাজার ১১৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিনের চেয়ে প্রায় ১৬৯ কোটি ৬০ লাখ টাকা কম। দাম বাড়ে ১০৪ টি শেয়ারের, কমে ১৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২টির দাম। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৬৭৮ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেশি। হাতবদল হয় ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা গত সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার ডিএসইতে সূচক বাড়ে ৮৩ পয়েন্ট, হাতবদল হয় ১ হাজার ৮৯ কোটি টাকার শেয়ার। সোমবার সূচক কমে ১৬ পয়েন্ট, হাতবদল হয় ৯৫১ কোটি টাকার শেয়ার। আর রোববার হাতবদল হয় ১ হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার, সূচক বাড়ে ১৩৪ পয়েন্ট। গত তিন সপ্তাহেই ৫০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছে ডিএসইতে। গত সপ্তাহে গড় লেনদেন ছিল ৮১৩ কোটি টাকা। আর এর আগের সপ্তাহে ছিল ৫৯৪ কোটি টাকা। ডিএসই সূচকে গত তিন সপ্তাহে যোগ হয়েছে ১৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সূচক ১০৭ পয়েন্ট বাড়ে। আর আগের সপ্তাহে কমে ১২২ পয়েন্ট। তবে তার আগের সপ্তাহে বাড়ে ১৯০ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫৩৫ ঘ.